ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

ওয়াকার ব্র্যান্ডের জুতায় চলছে আকর্ষণীয় ঈদ অফার

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ১৪ মার্চ ২০২৬

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের জনপ্রিয় ফুটওয়্যার ব্র্যান্ড ‘ওয়াকার’-এ চলছে আকর্ষণীয় ঈদ অফার। ‘ঈদ উৎসবে এবার ওয়াকার সবার’ ক্যাম্পেইনের আওতায় সারাদেশে ওয়াকারের সব আউটলেটে চলছে ফ্ল্যাট ১৫ শতাংশ মূল্যছাড়।

ঈদ উপলক্ষে ওয়াকার বাজারে এনেছে ৩৫০টিরও বেশি নতুন ডিজাইনের জুতা। ওয়াকারের এবারের ঈদ সংগ্রহে মেয়েদের জন্য রয়েছে ফ্যাশনেবল জুতার বৈচিত্র্যময় সমাহার, যার দাম শুরু হয়েছে সর্বনিম্ন ১,০৯০ টাকা থেকে এবং সর্বোচ্চ ২,৪৯০ টাকা পর্যন্ত। পুরুষদের জন্য আরামদায়ক ও স্টাইলিস্ট জুতা পাওয়া যাচ্ছে ১,২৯০ থেকে ৪,৯৯৯ টাকার মধ্যে। এ ছাড়া বাচ্চাদের জন্যও রয়েছে আকর্ষণীয় ডিজাইনের জুতা, যার মূল্য ৮৯০ থেকে ১,৩৯০ টাকার মধ্যে।

jagonews24.comফুটওয়্যার ব্র্যান্ড ‘ওয়াকার’ এর একটি শোরুম/ছবি: সংগৃহীত

ওয়াকার ব্র্যান্ডের চিফ অপারেটিং অফিসার মো. রাহাত হোসেন রনি বলেন, ‘ক্রেতাদের আর্থিক সামর্থ্যের বিষয়টি বিবেচনা করে আমরা এবারের ঈদে জুতার দাম সাশ্রয়ী ও বাজেট ফ্রেন্ডলি রাখার চেষ্টা করেছি, যাতে সবাই সহজেই পছন্দের জুতা কিনতে পারেন। একই সঙ্গে ওয়াকার ফুটওয়্যারের ওয়েবসাইট থেকে জুতা কিনলেও বিভিন্ন ধরনের বিশেষ ছাড়ের সুবিধা রয়েছে।’

তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে জুতার চাহিদা সবসময়ই বেশি থাকে। ছোট থেকে বড় সবার জন্যই ওয়াকারের আয়োজন রয়েছে। আরামদায়ক ডিজাইন ও সাশ্রয়ী মূল্য থাকায় ক্রেতাদের কাছ থেকে এরই মধ্যে ভালো সাড়া পাচ্ছি।”

বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ওয়াকার ফুটওয়্যারের ১২০টি শোরুম রয়েছে। দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও জুতা রপ্তানি করছে প্রতিষ্ঠানটি।

এমএমকে/