ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

কমেছে উন্নয়ন সহযোগীদের ঋণ ছাড়, বেড়েছে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫০ এএম, ৩১ মার্চ ২০২৬

বছরের ব্যবধানে উন্নয়ন সহযোগীরা এক বিলিয়ন ডলারের বেশি ঋণ ছাড় কমিয়েছে বলে জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি)। চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশে বৈদেশিক ঋণের অর্থ ছাড়ের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমেছে। পাশাপাশি বেড়েছে বৈদেশিক সুদ পরিশোধের চাপ।

সোমবার (৩০ মার্চ) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, জুলাই–ফেব্রুয়ারি সময়ে উন্নয়ন সহযোগীরা মোট ৩ দশমিক শূন্য ৫৩ বিলিয়ন ডলার (৩০৫ কোটি ৩০ লাখ ডলার) ঋণ ছাড় করেছে। কিন্তু গত অর্থবছরের একই সময়ে ঋণ ছাড়ের পরিমাণ ছিল ৪ দশমিক ১৩৪ বিলিয়ন ডলার (৪১৩ কোটি ৪০ লাখ ডলার), যা এক বছরের ব্যবধানে ১ দশমিক শূন্য ৮১ বিলিয়ন ডলার কম।

ঋণ ছাড় কমলেও উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম আট মাসে প্রতিশ্রুতি ২ দশমিক ৪৩১ বিলিয়ন ডলার, যেখানে গত বছরের একই সময়ে এটি ছিল ২ দশমিক ৩৫৩ বিলিয়ন ডলার।

এ সময়ে দেশে বৈদেশিক ঋণ পরিশোধের চাপও বৃদ্ধি পেয়েছে। প্রথম আট মাসে মোট ১১ দশমিক ৬৬৪ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে, যেখানে গত বছরের একই সময়ে পরিমাণ ছিল ১১ দশমিক ৩৩৫ বিলিয়ন ডলার।

এমওএস/এমএএইচ/