সাতদিনব্যাপী বৈশাখী মেলা করবে বাংলা একাডেমি ও বিসিক
বাংলা একাডেমি প্রাঙ্গণ/ফাইল ছবি
এ বছর বাংলা নববর্ষ উপলক্ষে সাতদিনব্যাপী বৈশাখী মেলা করবে বাংলা একাডেমি ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
বাংলা একাডেমি প্রাঙ্গণে এ মেলা পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) শুরু হয়ে চলবে ২০ এপ্রিল পর্যন্ত। এর আগেও বাংলা একাডেমি ও বিসিক যৌথ উদ্যোগে কয়েকবার বৈশাখী মেলা করেছে।
বিসিক সূত্রে জানা গেছে, মেলায় প্রায় ১৩০টি স্টল থাকবে। যেখানে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সব ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে।
এরই মধ্যে স্টল পেতে আগ্রহী উদ্যোক্তাদের থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
এনএইচ/এমকেআর