‘আরএফএল বেস্ট বাই’র সর্ববৃহৎ শোরুম এখন ধানমন্ডিতে
ধানমন্ডিতে আরএফএল বেস্ট বাই এর সর্ববৃহৎ শোরুম উদ্বোধন
রাজধানীর ধানমন্ডিতে যাত্রা শুরু করেছে দেশের সর্ববৃহৎ আরএফএল বেস্ট বাই শোরুম। গ্রাহকদের জন্য এক ছাদের নিচে পরিবারের সব ধরনের প্রয়োজনীয় পণ্য কেনাকাটা সহজ করতে প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গাজুড়ে এ শোরুম চালু করেছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি সাত মসজিদ রোডে ধানমন্ডি-১৫ তে শোরুমটি উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রথীন্দ্র নাথ পাল (আরএন পাল)। এসময় আরএফএলের হেড অব রিটেইল রাহাত জাহান শামীমসহ বেস্ট বাই এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন এই শোরুমটি বেস্ট বাই এর ৫৫০তম শোরুম। এই বিশাল শোরুমে গ্রাহকরা পাবেন গৃহস্থালি সামগ্রী, ইলেকট্রনিকস, কিচেনওয়্যার, গ্রোসারি, ফার্নিচার, হোম ডেকর, সিরামিকস ও গ্লাসওয়্যারসহ বিভিন্ন পণ্য। পাশাপাশি রয়েছে সর্বাধুনিক মোবাইল ফোন, এক্সেসরিজ ও হার্ডওয়্যার। এছাড়াও পাওয়া যাবে কসমেটিকস ও টয়লেট্রিজ, ফ্যাশন ও বিউটি এক্সেসরিজ। লাইফস্টাইল পণ্যের জন্য রয়েছে আলাদা সেকশন যা গ্রাহকদের দেবে একটি ভিন্নধর্মী কেনাকাটার অভিজ্ঞতা।
আরও পড়ুন
রাইডো ইলেকট্রিক স্কুটারের শোরুম এখন রাজধানীর বসুন্ধরায়
রাজধানীর সূত্রাপুরে ‘ফ্রাই বাকেট’ এর নতুন শোরুম চালু
পাশাপাশি দৈনন্দিন চাহিদা পূরণে থাকছে ফার্মেসি ও হেলথকেয়ার, বেবি কেয়ার, খেলনা ও স্পোর্টস, স্টেশনারি, পার্টি ও গিফট আইটেম, ব্যাগ ও ট্রাভেল এক্সেসরিজ।
এ বিষয়ে আরএন পাল বলেন, গ্রাহকদের বিশ্বমানের রিটেইল অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে গ্রাহকরা ওয়ান-স্টপ সার্ভিস পাবেন এবং মনোরম পরিবেশে কেনাকাটা উপভোগ করতে পারবেন।
ইএ