ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

ইসলামী ব্যাংক পরিচালনা পরিষদের সভা, ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:২১ পিএম, ১২ এপ্রিল ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের সভা হয়েছে। এতে ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করে বেশকিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (১২ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা হয়। প্রতিষ্ঠানটির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. সুলতান উদ্দীনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান সভাপতিত্ব করেন। এতে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক এস এম আব্দুল হামিদ, ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খাঁন ও কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

একিউএফ/