দারাজের চতুর্থ বর্ষপূর্তিতে বিশাল অনলাইন সেল
>> ৩-৯ আগস্ট পর্যন্ত সাড়ে তিন লাখ পণ্যে থাকছে সর্বোচ্চ ৮২% ছাড়
দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ চতুর্থ বর্ষপূর্তিতে আয়োজন করেছে বিশাল অ্যানিভার্সারি অনলাইন সেল। ৩ থেকে ৬ আগস্ট পর্যন্ত আয়োজনটি চলার কথা থাকলেও পরবর্তীতে সময় বাড়িয়ে ৯ আগস্ট করা হয়।
সংশ্লিষ্টরা জানান, সাড়ে তিন লাখেরও বেশি পণ্য এবার দারাজ অ্যাপ এবং দারাজ ওয়েবসাইটে (daraz.com.bd) তালিকাভুক্ত থাকবে, যার ওপর পাওয়া যাবে সর্বোচ্চ ৮২% পর্যন্ত মূল্যছাড়। অনলাইন ইভেন্টটির কো-স্পনসর হিসেবে রয়েছে লাক্স, ডাভ, উমিডিজি, লাইজল ও রেডিও টুডে।
দারাজ বর্ষপূর্তি ক্যাম্পেইন চলাকালীন ১২টি ফ্ল্যাশ সেলের আয়োজন রয়েছে। এছাড়া থাকবে নানা ধরনের আকর্ষণীয় ডিসকাউন্ট ভাউচার। যেমন- গেজ দা কোড, ডাবল টাকা ভাউচার ও আই লাভ ভাউচার। বিকাশ পেমেন্টে থাকছে ২০% ক্যাশব্যাক সুবিধা। ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চার টাকা ডিল ও সারপ্রাইজ বক্স।
দারাজের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে ঘড়ি, সালোয়ার কামিজ ও ব্যাগের মতো দামি পণ্যগুলো ফ্ল্যাশ সেল চলাকালীন পাওয়া যাবে মাত্র চার টাকায়। আরও থাকছে দারুন ডিসকাউন্টে সারপ্রাইজ বক্স। গ্রাহকরা অর্ডার করতে পারবেন সারপ্রাইজ বক্স এবং যত টাকা দিয়ে তিনি বক্সটি কিনবেন, তার চেয়ে অনেকগুন মূল্যের পণ্য পেয়ে যাবেন বাক্সটি থেকে। উদাহরণ হিসেবে- একটি ২,০০০ টাকা মূল্যের বক্সে পাওয়া যেতে পারে ৪,০০০ টাকার পণ্য।
দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক দারাজের চতুর্থ বর্ষপূর্তিতে সকলকে দারাজ (daraz.com.bd) ওয়েবসাইটে এবং মোবাইল অ্যাপে আমন্ত্রণ জানিয়ে বলেন, “গ্রাহকদের জন্যই আমরা আছি। তাই, বছরের এ সময়টায় আমরা চাই আমাদের ক্রেতাদের জন্য সবচেয়ে বেশি আকর্ষণ রাখতে। দারাজের চতুর্থ বর্ষপূর্তিতে আমাদের সব গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, আমাদের ওপর এভাবেই আস্থা রাখুন, আপনাদের এ অটুট আস্থাই আমাদের প্রেরণা ও পথ চলার শক্তি।”
এমএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল