জেনিথ লাইফের সঙ্গে ফরাজী হাসপাতালের চুক্তি
রাজধানীর বনশ্রীতে অবস্থিত ফরাজী হাসপাতাল লিমিটেড এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। রোববার জেনিথ ইসলামী লাইফের প্রধান কার্যালয়ে এই চুক্তি সই হয় বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সমঝোতা চুক্তির ফলে ফরাজী হাসপাতাল থেকে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা পাবেন জেনিথ লাইফের পরিচালক, গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। সমঝোতায় ফরাজী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এম মোক্তার হোসেন এবং জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এস এম নুরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরাজী হাসপাতালের কর্পোরেট ডিপার্টমেন্টের প্রধান মো. মোজাম্মেল হক এবং জেনিথ ইসলামী লাইফের ডিএমডি মো. হাসান খান রিপন, জিএম ও কোম্পানি সচিব আবদুর রহমান এবং এজিএম (গ্রুপ বীমা) মো. আনোয়ার হোসেন সরকার প্রমুখ।
এমএএস/এনএফ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল