আইসিবিতে নতুন এমডি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএসই জানিয়েছে, আইসিবির এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবুল হুসাইন। গত ২১ আগস্ট থেকে আবুল হুসাইন দায়িত্ব পালন করছেন।
২০১৮-১৯ হিসাব বছরের নয় মাসে (২০১৮ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) আইসিবির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ টাকা ৬৭ পয়সা।
২০১৭-১৮ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয় আইসিবি। তার আগের হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি। তার আগের হিসাব বছরে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন শেয়ারহোল্ডাররা।
এমএএস/এসএইচএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ কমার একদিন পরই সোনার দাম ভরিতে ৩২৬৬ টাকা বাড়লো
- ২ সাধারণরা বঞ্চিত, নিজেদের মধ্যে নতুন নোট ভাগাভাগি কর্মকর্তাদের
- ৩ স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি
- ৪ নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করছে সরকার
- ৫ ১০০ দিনের কর্মপরিকল্পনায় অর্থনৈতিক স্থিতিশীলতাকে প্রাধান্য দিতে হবে