আয়কর রিটার্ন দাখিলের সময় ১ মাস বাড়ানোর দাবি
আয়কর রিটার্ন জমা দেয়ার সময়সীমা আরো ১ মাস বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে। তবে ঈদুল আজহার কারণে ব্যবসায়ীসহ সব ধরনের আয়করদাতাদের পক্ষে এই সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল ও আয়কর পরিশোধ করা সম্ভব হচ্ছে না। সে কারণে সময়সীমা বাড়ানো উচিত।
রিটার্ন জমা দেয়ার সময় বাড়ানোর জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে সুপারিশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি।
এসকেডি/আরআইপি
সর্বশেষ - অর্থনীতি
- ১ খেলাপি ঋণ আদায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া জোরদারের নির্দেশ
- ২ শিল্পের চলমান সংকট নিরসনে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ চায় বিজিএমইএ
- ৩ ট্রেজারি বন্ড জামানত রেখে ঋণ দিতে পারবে ব্যাংক
- ৪ দ্বিগুণের বেশি দামে তিন কার্গো এলএনজি কিনছে সরকার
- ৫ আমেরিকান চার্টারে ২ লাখ টন ক্রুড বহন নিয়ে বিপিসির ‘দুশ্চিন্তা’