ব্র্যাক ব্যাংক ও লামুদির চুক্তি
রিয়েল এস্টেট বাজারে হোম লোন প্রসারের লক্ষ্যে ব্র্যাক ব্যাংক লামুদি বাংলাদেশের সঙ্গে চুক্তি সই করেছে। এ চুক্তির ফলে গ্রাহকরা সহজেই ব্যাংকটি থেকে প্রপার্টি ও লোন নিতে পারবে।
ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং ফিরোজ আহমেদ খান এবং লামুদি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং কো-ফাউন্ডার রাজেশ গ্রোভার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এর ফলে লামুদি ওয়েবসাইটে গ্রাহকরা উল্লেখিত অ্যাপার্টমেন্ট/ফ্ল্যাট কিনতে ব্র্যাক ব্যাংকের হোম লোন নিতে পারবেন। অন্যদিকে ব্র্যাক ব্যাংকের হোম লোন প্রসারে সহায়তা করবে লামুদি বাংলাদেশ।
এসএ/এএইচ/আরআইপি
সর্বশেষ - অর্থনীতি
- ১ জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে পরামর্শক খাতেই ৩২২ কোটি টাকা আবদার
- ২ নিউমার্কেটে ঈদ কেনাকাটায় বাড়ছে ভিড়, আশাবাদী বিক্রেতারা
- ৩ রোজার বাজারে স্বস্তি, কমেছে লেবু-শসা-বেগুনসহ নিত্যপণ্যের দাম
- ৪ সাত মাসে বিদেশি ঋণ যত এসেছে, এর চেয়ে বেশি গেছে পরিশোধে
- ৫ অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময় বাড়লো