১১ জুন থেকে যশোরের ফ্লাইট চালু
করোনার প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ ৬৯ দিন পর ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হয়েছে। এবার যশোর বিমানবন্দরও খুলে দেয়া হলো। আগামী ১১ জুন (বৃহস্পতিবার) থেকে চালু হচ্ছে যশোর রুটের ফ্লাইট চলাচল।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যশোর বিমানবন্দর স্বাস্থ্যবিধি অনুযায়ী ফ্লাইট চলাচলের সব ব্যবস্থা নিশ্চিত করায় আমরা ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল একদিন সময় দিয়ে পরশু বৃহস্পতিবার থেকে ফ্লাইট চালু করা হবে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে দীর্ঘ ৬৯ দিন বন্ধ থাকার পর ১ জুন ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও সৈয়দপুর বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের জন্য খুলে দেয়া হয়। সেদিন থেকেই ফ্লাইট চলাচল শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বাংলাদেশে চারটি এয়ারলাইন্স কোম্পানিই অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে থাকে। তবে ২০ মার্চ থেকে তিন মাসের জন্য ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে রিজেন্ট এয়ারওয়েজ। এক্ষেত্রে এখন শুধুমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সই ফ্লাইট পরিচালনা করতে পারবে।
এআর/এসআর/এমকেএইচ
সর্বশেষ - অর্থনীতি
- ১ জাপানের সঙ্গে ইপিএ সই আজ, রপ্তানিতে বাড়বে শুল্কমুক্ত সুবিধা
- ২ আন্দোলনকারী সেই ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তে চিঠি
- ৩ চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরও জটিল হবে
- ৪ ১৬ ব্যাংক থেকে আরও ১৯ কোটি ৬৫ লাখ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
- ৫ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয়