বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চান চীনের ব্যবসায়ীরা
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চান চীনের ব্যবসায়ীরা। তারা বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী। এ জন্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সঙ্গে সমঝোতা চুক্তিও হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর সোনারগাও হোটেলে বাংলাদেশ-চীন বিনিয়োগ সম্মেলনে এসব বিষয় ওঠে আসে।
দিনব্যাপী আয়োজনটি শুরু হয় সোনারগাঁও হোটেলের সুরমা হলে ভিআইপি সেশনের মধ্য দিয়ে। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, চীনের ব্যবসায়ীরা আমাদের অবকাঠামো, কৃষি, তৈরি পোশাক খাত, সেবা খাত, মৎস্য খাত, বনায়নে ও খাদ্য প্রক্রিয়াতে বিনিয়োগ করতে চান।
তবে এ জন্য বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানির নিশ্চয়তা চেয়েছেন চীনের ব্যবসায়ীরা।
এরপর শুরু হয় উন্মুক্ত সেশন। যেখানে চীন থেকে আগত ১২০ সদস্যের ব্যবসায়ি প্রতিনিধি দল অংশ নিচ্ছেন।
বৈঠকে পরিকল্পনামন্ত্রি আ হ ম মুস্তফা কামাল ছাড়াও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হাদিম বিপু, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমেদ, চায়না বিনিয়োগ কমিটির চেন ইংয়ুসহ চীনের একটি ব্যবসায়ি প্রতিনিধি দল অংশগ্রহন করেন।
এসএ/আরএস/আরআইপি
সর্বশেষ - অর্থনীতি
- ১ এপ্রিলের ১২ দিনে এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকার প্রবাসী আয়
- ২ যারা কর দেয়, তাদের ওপরই করের চাপ বেশি আসে: মাহবুবুর রহমান
- ৩ শাস্তি দিয়ে হলেও অপ্রদর্শিত আয় দেশে রাখতে হবে: সিটি ব্যাংক চেয়ারম্যান
- ৪ কৃষি-শিল্পে বিনিয়োগ বাড়লে বড় উন্নয়ন সম্ভব: আহসান খান চৌধুরী
- ৫ একদিনের ব্যবধানে বিমার বিপরীত চিত্র, বড় পতনে শেয়ারবাজার