আঞ্জুমান মুফিদুলকে ইসলামী ব্যাংকের অনুদান
জনকল্যাণ সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলামের ভবন নির্মাণে সাড়ে তিন কোটি টাকা অনুদান দিয়েছে ইসলামী ব্যাংক। বৃহস্পতিবার রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের বোর্ড রুমে ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার আনুষ্ঠানিকভাবে আঞ্জুমান মুফিদুল ইসলামের সভাপতি ও সাবেক সচিব শামসুল হক চিশতীর কাছে অনুদানের চেকটি হস্তান্তর করেন।
এসময় আঞ্জুমান মুফিদুল ইসলামের সহ-সভাপতি ও সাবেক সচিব এম. আর ওসমানী, সহ-সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, নির্বাহী পরিচালক ও সাবেক সচিব কাজী আবুল কাসেম, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান, ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশার, মো. মাহবুব-উল-আলম ও আব্দুস সাদেক ভূঁইয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডন্টে মো. মোশাররফ হোসাইন, মো. ইয়ানুর রহমান ও এএইচএম লতিফ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
এসআই/এএইচ/পিআর
সর্বশেষ - অর্থনীতি
- ১ ব্যাংক রেজুলেশন আইনে লুটেরাদের পুনর্বাসনের সুযোগ দেওয়া আত্মঘাতীমূলক
- ২ কোম্পানির রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়লো
- ৩ দেশীয় কাঁচামালে প্রস্তুত পণ্যে সিএমটি রপ্তানির অনুমোদন চায় বিকেএমইএ
- ৪ উৎপাদন খাত বেগবান করতে বেসরকারি বিনিয়োগের আহ্বান পাট প্রতিমন্ত্রীর
- ৫ ব্যবসার পথে সবচেয়ে বড় বাধা এনবিআর: রিজওয়ান রহমান