বাজেট উন্নয়ন ও কল্যাণমুখী: এফবিসিসিআই
২০২২-২৩ অর্থবছরের বাজেটকে উন্নয়ন ও কল্যাণমুখী বলে দাবি করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
বৃহস্পতিবার (৯ জুন) এফবিসিসিআইয়ের বোর্ড রুমে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে পর্যালোচনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
এসময় এফবিসিসিআই সভাপতি জানান, ব্যক্তিগতভাবে তিনি কালোটাকা সাদা করা পছন্দ করেন না, কারণ এতে সৎভাবে যারা ব্যবসা করছেন তারা ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত হবেন। তারা নিরুৎসাহিত হবেন বলেও তিনি মনে করেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার, তিনি (প্রধানমন্ত্রী) সাধারণ মানুষের উপকারের জন্যও অনেক প্যাকেজ এনেছেন।
এইচএআর/এসএইচএস/জিকেএস
সর্বশেষ - অর্থনীতি
- ১ সাধারণরা বঞ্চিত, নিজেদের মধ্যে নতুন নোট ভাগাভাগি কর্মকর্তাদের
- ২ স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি
- ৩ নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করছে সরকার
- ৪ ১০০ দিনের কর্মপরিকল্পনায় অর্থনৈতিক স্থিতিশীলতাকে প্রাধান্য দিতে হবে
- ৫ ঈদের আগেই কেজিতে মুরগির দাম বেড়েছে ১০০ টাকা পর্যন্ত