ধানমন্ডির ‘দ্য ক্যাফে রিও’কে দুই লাখ টাকা জরিমানা
রাজধানীর ধানমন্ডির ‘দ্য ক্যাফে রিও’কে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট উছেন মে’র নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় রেস্তোরাঁটিতে মজুত করা পণ্যের চালান রশিদ ও খাদ্য প্রস্তুতকারীদের স্বাস্থ্য সনদ ছিল না। এছাড়া ফ্রিজে লেবেলবিহীন খাবার রাখা ছিল।

এসব অপরাধে রেস্তোরাঁ কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি রেস্তোরাঁ কর্তৃপক্ষকে খাবার উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুত ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয়।

অভিযানকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক ছানোয়ার হোসেন, আনসার সদস্যদের একটি টিম উপস্থিত ছিল।
এনএইচ/জেডএইচ/
সর্বশেষ - অর্থনীতি
- ১ যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি পুনর্বিবেচনার দাবি ডিসিসিআই’র
- ২ দাম বাড়ার সর্বোচ্চ সীমায় দুই ডজন প্রতিষ্ঠান, সূচকের বড় লাফ
- ৩ রোজায় কম লাভে পণ্য বিক্রির ঘোষণা কারওয়ান বাজারের ব্যবসায়ীদের
- ৪ সবুজ কারখানার সনদ পেল আরও দুই পোশাক কারখানা
- ৫ তৃতীয় প্রান্তিকে ধীরে ধীরে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর আশা এমসিসিআই’র