বাংলাদেশ ব্যাংকের জরুরি বোর্ড সভা স্থগিত
কেন্দ্রীয় ব্যাংকের মঙ্গলবারের পরিচালনা পর্ষদের জরুরি বোর্ড সভা স্থগিত করা হয়েছে। ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রিজার্ভ থেকে অর্থ চুরি এবং এ সংক্রান্ত তদন্ত কাজের অগ্রগতির সম্পর্কে আলোচনা ও পরবর্তী করণীয় সম্পর্কে এ সভা ডাকা হয়েছিল। মঙ্গলবার বিকেল ৪টায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এর আগে গত রোববার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম রিজার্ভের অর্থ লুটের বিষয়ে জানতে এসে ক্ষোভ প্রকাশ করেন।
তিনি অভিযোগ করেন, গত ২৩ ফেব্রুয়ারি বোর্ড মিটিংসহ ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ অডিট কমিটিং হলেও সেখানে এ বিষয়টি গোপন রাখা হয়েছি। তাই তিনি ১৫ তারিখ জরুরী বোর্ড সভা আয়োজনের নির্দেশ দেন তিনি।
এসআই/এসকেডি/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক
- ২ ঢাকায় দূষণরোধে ৪৫২৮ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক
- ৩ ১৯% পাল্টা শুল্ক ছাড়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের নতুন সম্ভাবনা
- ৪ স্ট্যান্ডার্ড ব্যাংক হলো ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক’
- ৫ ২৫ বছর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট ব্যাংকিং’ অ্যাকাউন্ট