ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

ডিএসই’র জরুরি বৈঠক মঙ্গলবার

প্রকাশিত: ০১:২১ পিএম, ২৮ মার্চ ২০১৬

দেশের শেয়ারবাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ব্রোকারেজ হাউজের প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। মঙ্গলবার ডিএসই কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে সম্প্রতিক পরিস্থিতি অন্যতম।

ডিএসইর জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান বিষয়টি জাগোনিউজকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার বিকাল ৩টায় প্রথমে ডিএসইর শীর্ষ ৩০ ব্রোকারেজের সঙ্গে বৈঠক করবেন ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে বিকাল ৪টায় সব ব্রোকারেজ হাউজের চিফ এক্সিকিউটিভ অফিসারদের (সিইও) সঙ্গে বৈঠক করবে ডিএসই।

এসআই/এআরএস/পিআর