রিহ্যাব সভাপতি ওয়াহিদুজ্জামান, জ্যেষ্ঠ সহসভাপতি হলেন লিয়াকত
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াহিদুজ্জামান। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ব্রিক ওয়ার্কস লিমিটেডের চেয়ারম্যান লিয়াকত আলী ভূইয়া।
তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া ভাইস প্রেসিডেন্ট-১ পদে হাভেলি প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লায়ন এম. এ. আউয়াল, ভাইস প্রেসিডেন্ট-২ পদে আক্তার প্রপার্টিজ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-৩ পদে বেসিক বিল্ডার্স লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. আব্দুল লতিফ, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) পদে আরমা রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এবং চট্টগ্রাম রিজিয়ন থেকে ভাইস প্রেসিডেন্ট পদে আর এফ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাজী দেলোয়ার হোসেন নির্বাচিত হন।
আগামী ২ বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রিহ্যাব কার্যালয়ে এ কমিটি গঠিত হয়। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি রিহ্যাব সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হন ২৯ জন পরিচালক।
ইএআর/এমএইচআর/এমএস
সর্বশেষ - অর্থনীতি
- ১ অনেক কাজ, নষ্ট করার মতো সময় হাতে নেই: কর্মকর্তাদের বাণিজ্যমন্ত্রী
- ২ অর্থনীতি চাঙা করতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-গ্যাস চান ব্যবসায়ীরা
- ৩ কৃষির উন্নয়ন হলে অর্থনীতি স্থিতিশীল হবে: মন্ত্রী আমিন-উর রশীদ
- ৪ দেশের অর্থনীতিতে ‘লেভেল প্লেইং ফিল্ড’ থাকতে হবে: অর্থমন্ত্রী
- ৫ হারল্যান স্টোরের ঈদ ক্যাম্পেইনে স্বর্ণ জেতার সুযোগ