মেগা প্রকল্পে ঋণচুক্তি ও ব্যাংকখাত নিয়ে কাজ করবে শ্বেতপত্র কমিটি
মেগা প্রকল্প, ঋণচুক্তি, জ্বালানি, ব্যাংকখাতসহ অর্থনীতির সার্বিক দিক নিয়ে কাজ করবে অর্থনীতির শ্বেতপত্র কমিটি।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পরিকল্পনা কমিশনে কমিটির দ্বিতীয় বৈঠক এ সিদ্ধান্ত হয়। সভা শেষে এ তথ্য জানান বিশিষ্ট অর্থনীতিবিদ কমিটির প্রধান ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, কি কি নিয়ে কমিটি কাজ করবে তা চিহ্নিত করা হয়েছে। এ জন্য অংশীজনের সঙ্গে আলোচনা শুরু হবে শিগগির। দেশ ও দেশের বাইরে বিশিষ্টজনের সঙ্গে আলোচনা করে মতামত নেওয়া হবে।
দুই তিনদিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রারম্ভিক একটি রিপোর্ট জমা দেওয়া হবে বলেও জানান দেবপ্রিয়। আগামী ২ মাসের মধ্যে কমিটি কাজ শেষ করবে বলেও জানান তিনি।
গত ২১ আগস্ট ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি করা হয়। এ কমিটি গঠনের ঘোষণা দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুমোদন নিয়ে কমিটির সদস্যদের নাম চূড়ান্ত করেন দেবপ্রিয় ভট্টাচার্য।
এমওএস/এমএএইচ/এমএস
সর্বশেষ - অর্থনীতি
- ১ রোজার বাজারে স্বস্তি, কমেছে লেবু-শসা-বেগুনসহ নিত্যপণ্যের দাম
- ২ সাত মাসে বিদেশি ঋণ যত এসেছে, এর চেয়ে বেশি গেছে পরিশোধে
- ৩ অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময় বাড়লো
- ৪ ১৭ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিকে সংবর্ধনা দিলো বিজিএমইএ
- ৫ নতুন গভর্নর কতটা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন, প্রশ্ন টিআইবির