ব্যবসায়ীদের সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস/ফাইল ছবি
ব্যবসায়ীদের সঙ্গে সংলাপে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের উদ্যোগে ‘ন্যাশনাল বিজনেস ডায়লগ’ শীর্ষক সংলাপে প্রধান অতিথি থাকবেন প্রধান উপদেষ্টা। আইসিসি সভাপতি মাহবুবুর রহমান সংলাপে সভাপতিত্ব করবেন।
আরও পড়ুন
- স্থিতি আসেনি ব্যবসা-বাণিজ্যে
- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-আগুন, শঙ্কায় কর্মীরা
- শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত চান ব্যবসায়ীরা
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ, ডিসিসিআই, এমসিসিআই, এফআইসিসিআই, বিএবি, বিকেএমইএ, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের মতো সংগঠনের নেতা ও সদস্যরা সংলাপে উপস্থিত থাকবেন।
জানা গেছে, জাতীয় পর্যায়ের এ সংলাপে ব্যবসায়ীদের ১৫টি সংগঠনের উদ্যোক্তারা কথা বলবেন।
আইএইচআর/বিএ/এএসএম
সর্বশেষ - অর্থনীতি
- ১ তুরস্কে বাংলাদেশের পাটপণ্যের কদর রয়েছে: রাষ্ট্রদূত রামিস সেন
- ২ দাম বেড়েছে ২৩৯ প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ৯০টির
- ৩ এপ্রিলের দুই সপ্তাহে ১৯ হাজার ৬০৫ কোটি টাকার প্রবাসী আয়
- ৪ ৪৬ বছরে পদার্পণ, জাতীয় রপ্তানিতে ১৭ শতাংশ অবদান বেপজার
- ৫ জ্বালানি সংকটের বোঝা সবাইকে ভাগ করে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা