এলপিজির দাম বাড়বে না কমবে জানা যাবে বৃহস্পতিবার
ফাইল ছবি
জানুয়ারিতে তরলীকৃত পেট্রোলিয়ম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে তা জানা যাবে বৃহস্পতিবার (২ জানুয়ারি)। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।
বুধবার (১ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি (২০২৫) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা বৃহস্পতিবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে। এলপিজির পাশাপাশি এদিন ঘোষণা করা হবে অটোগ্যাসের দামও।
জানা গেছে, ২০২৪ সালে চার দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে সাত দফা। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর বাড়ানো হয়েছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। দাম কমেছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। তবে দাম অপরিবর্তিত ছিল ডিসেম্বরে।
এনএস/এমআইএইচএস/জিকেএস
সর্বশেষ - অর্থনীতি
- ১ অনেক কাজ, নষ্ট করার মতো সময় হাতে নেই: কর্মকর্তাদের বাণিজ্যমন্ত্রী
- ২ অর্থনীতি চাঙা করতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-গ্যাস চান ব্যবসায়ীরা
- ৩ কৃষির উন্নয়ন হলে অর্থনীতি স্থিতিশীল হবে: মন্ত্রী আমিন-উর রশীদ
- ৪ দেশের অর্থনীতিতে ‘লেভেল প্লেইং ফিল্ড’ থাকতে হবে: অর্থমন্ত্রী
- ৫ হারল্যান স্টোরের ঈদ ক্যাম্পেইনে স্বর্ণ জেতার সুযোগ