বিশ্ববিদ্যালয়সমূহে চালু হচ্ছে দুই নতুন কোর্স
দেশের সব বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’এবং ‘বাংলা ভাষা’শীর্ষক কোর্স (বাংলাদেশ স্টাডিজের বিকল্প হিসেবে নয়) চালুর সিদ্ধান্ত হয়েছে। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত কমিশনের ১৪৪তম পূর্ণ কমিশন সভায় এ সিন্ধান্ত হয়।
রোববার ইউজিসির পক্ষ থেকে প্রেরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, যে সব বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে সক্ষমতা সাপেক্ষে সে সব বিশ্ববিদ্যালয়ে উল্লিখিত বিষয়ে বাংলার বিকল্প হিসেবে অন্য কোন বিদেশি ভাষায়ও কোর্স চালু করা যেতে পারে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দেশের সকল বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এমএ/এএইচ/পিআর