ভিডিও ENG
  1. Home/
  2. শিক্ষা

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬৩১

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ০৭ এপ্রিল ২০২৬

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৩৬৩১ জন। মঙ্গলবার (৭ এপ্রিল) এ ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

গত বছরের ২৭ নভেম্বর ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু হয়ে ১৮ ডিসেম্বর শেষ হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী ৮টি বিভাগীয় কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নেন।

এর আগে গত বছরের ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার মাত্র ৯ দিনের মাথায় ২৮ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হয়।

এএএইচ/এমআইএইচএস