শহীদ মিনারে আজও শিক্ষকদের অবস্থান, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা
৩ দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান করছেন শিক্ষকরা, ছবি: জাগো নিউজ
মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া-ভাতাসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।
আরও পড়ুন:
দুপুর ১২টার মধ্যে প্রজ্ঞাপন না এলে ‘শাহবাগ ব্লকেড’ করবেন শিক্ষকরা
মার্চ টু সচিবালয় শুরুর পরপরই বাধা, শিক্ষক-পুলিশ মুখোমুখি
শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে শিক্ষকদের যাত্রা শুরু
বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ঘুরে দেখা যায়, শিক্ষকরা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এসময় মাইকে ঘোষণা দেওয়া হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে।
এদিকে, দুপুর ১২টার মধ্যে সরকার দাবি পূরণের ঘোষনা না দিলে শাহবাগ ব্লকেড কর্মসূচি আগেই ঘোষণা দিয়ে রেখেছেন শিক্ষকরা।
এনএস/এসএনআর/এমএস
সর্বশেষ - শিক্ষা
- ১ ১১৬ সেরা পড়ুয়াকে পুরস্কার দিলো বিশ্বসাহিত্য কেন্দ্র
- ২ নৌবাহিনী কলেজে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
- ৩ ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির তোড়জোড়, নেপথ্যে ‘ঘুসবাণিজ্য’
- ৪ গণিতে স্বপ্ন দেখানো মাহবুবুল আলম শিক্ষায় পাচ্ছেন একুশে পদক
- ৫ বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজে ভর্তি আবেদন শুরু, ফি ৩০০ টাকা