এ বছর থেকেই পিএসসি পরীক্ষা হচ্ছে না : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
চলতি বছর থেকেই পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষা দিতে হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, গত ১৮ মে শিক্ষামন্ত্রী ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সভায় প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত একটি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই অষ্টম শ্রেণিতে একবারই পরীক্ষা নেয়া হবে। সেই পরীক্ষার নাম কি হবে তা মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত নেয়া হবে। পঞ্চম শ্রেণিতে পিএসসি পরীক্ষা বাতিলের সব প্রস্তুতি শেষ হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য তা আগামী দুই-এক সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় যাবে।
পিএসসি না থাকলে শিক্ষার্থীদের কিসের ভিত্তিতে বৃত্তি দেয়া হবে এমন প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান বলেন, বৃত্তি প্রক্রিয়াটি এখনো চূড়ান্ত করা হয়নি। তবে এটি সরকারের নজরে রয়েছে।
এমকিউএইচ/এআর/জেএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ সরিষাকান্দা ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি উদযাপন
- ২ স্কুলে ভর্তিতে ফিরছে পরীক্ষা, লটারি নিয়ে মতভেদ
- ৩ প্রাথমিকের ম্যানেজিং কমিটি ১২ সদস্যের, থাকবেন মেম্বার-কমিশনারও
- ৪ অধ্যাপক মামুন আহমেদকে ইউজিসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
- ৫ ৮ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অব্যাহতি-নতুন নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন