শিক্ষার্থীদের সন্ধ্যার পর ঘোরাঘুরি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
সম্প্রতি নিজ নির্বাচনি এলাকা চাঁদপুরে গিয়ে এক সভায় বক্তব্য দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেখানে তিনি বলেছিলেন, শিক্ষার্থীরা যদি সন্ধ্যার পর বাইরে ঘোরাঘুরি করে, তাহলে তাদের ধরে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।
তার এ বক্তব্যের পর চাঁদপুরে সন্ধ্যার পর অভিযানে নেমে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। রাজধানীয় ঢাকাতেও সন্ধ্যার পর বেশ কয়েকটি অভিযানের খবর সামনে আসে। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে।
এমন প্রেক্ষাপটে সমালোচনার মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী। বিষয়টি নিয়ে জানতে চাইলে এহছানুল হক মিলন বলেন, ‘কোনো বিশেষ উদ্দেশ্যে আমি এটা বলিনি। আমরা যখন ছাত্র ছিলাম, তখন আমরা সন্ধ্যার পরে পড়ার টেবিলে বসতাম। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি বলেছি- সন্ধ্যার পর ঘোরাঘুরি করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। দ্যাটস ইট। এর বেশি কিছু নয়।’
আরও পড়ুন
রাতে কিশোররা অযাচিত ঘোরাঘুরি করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে
সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শিক্ষার্থীদের সচেতন হতে হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সময়ের সদ্ব্যবহার করতে হবে। শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। পরীক্ষায় নকল করে পাস করা চলবে না। ফাঁকি দেওয়া চলবে না। বিগত দিনে সবার সাহযোগিতায় নকল প্রতিরোধ করেছিলাম। এবারও সবার সহযোগিতায় শিক্ষাকে এগিয়ে নিতে চাই।
এএএইচ/কেএসআর
সর্বশেষ - শিক্ষা
- ১ বাধ্যতামূলক হলো শিক্ষকদের ৫৬ দিনের বুনিয়াদি প্রশিক্ষণ
- ২ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ পর্যালোচনা করবে সরকার
- ৩ প্রাথমিকের স্থগিত বৃত্তি পরীক্ষা হবে এ বছর, থাকবে কিন্ডারগার্টেনও
- ৪ শিক্ষার্থীদের সন্ধ্যার পর ঘোরাঘুরি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- ৫ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম হলে তদন্ত হবে: শিক্ষামন্ত্রী