এক বছরের মধ্যেই বিসিএস শেষ করার তাগিদ রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন/ ছবি- সংগৃহীত
সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রতি বছর বিসিএস পরীক্ষার আয়োজন করে। যেখানে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক ধাপের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়।
এ পরীক্ষা পুরোপুরি সম্পন্ন করতে এক বছরের বেশি সময় পার হয়ে যায়। এমন প্রেক্ষাপটে প্রতি বছরের বিসিএস পরীক্ষা বছরের মধ্যেই শেষ করার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রোববার (১ মার্চ) দুপুরে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমের নেতৃত্বে ১৫ জনের এক প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করেন। এসময় তিনি এ তাগিদ দেন।
আরও পড়ুন
এবার ঈদের আগেই কি এমপিওভুক্ত শিক্ষকরা বোনাস পাবেন?
নতুন কারিকুলাম প্রণয়নে এ মাসেই কমিটি করা হবে: শিক্ষামন্ত্রী
এক বছরের মধ্যে একটি বিসিএস পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করার জন্য পিএসসি যে রোডম্যাপ প্রণয়ন করেছে, সেটি বাস্তবায়নের তাগিদ দেন রাষ্ট্রপতি।
পিএসসির চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কর্মকাণ্ড রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় পিএসসির সচিবসহ রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
এএএইচ/কেএসআর