বিশ্ববিদ্যালয় বন্ধ রাখতে সব উপাচার্যকে চিঠি দিলো ইউজিসি
ফাইল ছবি
দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপাচার্যদের কাছে চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
রোববার (৮ মার্চ) রাতে ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সোমবার (৯ মার্চ) থেকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে একটি পত্র পাওয়া গেছে। সেই পত্রের আলোকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
এর আগে রোববার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা ইউজিসিতে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় উল্লেখ করা হয়, বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। এজন্য সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কর্মকর্ত কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী ও দায়িত্বশীল অচরণ নিশ্চিত করা প্রয়োজন।
এতে আরও বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং রমজান উপলক্ষে আগামী ৯ মার্চ থেকে ঈদুল ফিতরের জন্য বিশ্ববিদ্যালয়সমূহের একাডেমিক ক্যালেন্ডারে উল্লিখিত তারিখ পর্যন্ত সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে মর্মে অবহিত করতে হবে।
ইউজিসি সূত্র জানায়, জ্বালানি-বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রয়োজন অনুযায়ী ছুটি বা একাডেমিক কার্যক্রমে সমন্বয় আনার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।
এএএইচ/এমকেআর
সর্বশেষ - শিক্ষা
- ১ মেন্ডেলিভ পুরস্কারে আবেদন আহ্বান, বিজয়ী পাবেন আড়াই লাখ ডলার
- ২ আমরা প্রতীক্ষায় আছি, গ্রামীণ ইউনিভার্সিটি শিক্ষাব্যবস্থায় অবদান রাখবে
- ৩ ১৮০ দিনের কর্মসূচিতে শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ নেবো: শিক্ষামন্ত্রী
- ৪ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও সব ফাজিল-কামিল মাদরাসা বন্ধ ঘোষণা
- ৫ গবেষণায় চুরি ঠেকাতে ‘অভিন্ন’ নীতিমালা করছে ইউজিসি