শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী
রাজধানীর দনিয়া কলেজে এক অনুষ্ঠানে কথা বলছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন/ছবি জাগো নিউজ
শিক্ষার্থীদের শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে এনে ক্লাস করাতে চায় শিক্ষা মন্ত্রণালয়। সে ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম চলবে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শনি-সোম-বুধবার অফলাইনে বা সশরীরে ক্লাস চলবে। আর বাকি দিনগুলো চলবে অনলাইন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর দনিয়া কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফের যৌথ আয়োজনে এক অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন
অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের যেতে হবে স্কুলে
অনলাইন ক্লাসের পক্ষে নন শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকরা
শিক্ষাপ্রতিষ্ঠানে কবে অনলাইন, কবে সশরীরে ক্লাস
শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ছয়দিন ক্লাস নেওয়া হবে। এর তিনদিন হবে অনলাইনে, আর বাকি তিনদিন ক্লাস হবে অফলাইন বা সশরীরে।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন। কোন কোন বারে অনলাইনে এবং কোন বারে অফলাইনে ক্লাস হবে, তাও জানিয়েছেন মন্ত্রী।
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে এনে ক্লাস করাতে চায় সরকার। সপ্তাহের শনি, সোম ও বুধবার অফলাইনে বা সশরীরে ক্লাস চলবে। আর রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। শিক্ষকরা স্কুলে এসে অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস নেবেন।
এএএইচ/বিএ
সর্বশেষ - শিক্ষা
- ১ অনলাইন ক্লাস সারাদেশে নয়, শুধু মহানগর এলাকায়: শিক্ষামন্ত্রী
- ২ শিক্ষাপ্রতিষ্ঠানে কবে অনলাইন, কবে সশরীরে ক্লাস
- ৩ বোর্ড পরীক্ষার দীর্ঘ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে
- ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী
- ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ