ভিডিও ENG
  1. Home/
  2. শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষকরা বৈশাখী ভাতা পেতে পারেন আজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪৬ পিএম, ১৩ এপ্রিল ২০২৬

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা আজ সোমবার (১৩ এপ্রিল) হতে পারে। কোনো কারণে আজ না হলে আগামী বুধবার (১৫ এপ্রিল) শিক্ষক-কর্মচারীরা বৈশাখী ভাতা পাবেন।

সোমবার (১৩ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেলের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। কর্মকর্তারা জানান, বৈশাখী ভাতা অনুমোদনে চিফ অ্যাকাউন্টস অফিসে পাঠানো হয়েছে। চিফ অ্যাকাউন্টস অফিসে যোগাযোগ করা হচ্ছে। আজ দুপুরের মধ্যে অ্যাকাউন্টস অফিস থেকে বৈশাখী ভাতার প্রস্তাব অনুমোদনের কথা রয়েছে।

তারা জনান, চিফ অ্যাকাউন্টস অফিস থেকে বৈশাখী ভাতার অনুমোদন দিলে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তা শিক্ষক-কর্মচারীদের অ্যাকাউন্টে পাঠানো হবে। যদি অনুমোদন হয়, তাহলে সন্ধ্যায় অনেক শিক্ষক-কর্মচারীর অ্যাকাউন্টে ভাতার টাকা যেতে পারে।

মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) মোহাম্মদ মনির হোসেন বলেন, আশা করছি, আজ শিক্ষক-কর্মচারীরা বৈশাখী ভাতার মেসেজ পাবেন। কোনো কারণে আজ না পেলে আগামী বুধবার তারা ভাতার টাকা পাবেন।

জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা বাবদ মোট ১৮১ কোটি ৩৬ লাখ ৫৬ হাজার ৩৮৮ হাজার টাকা ছাড় হয়েছে। এরমধ্যে ১২৯ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ২৭৬ টাকা স্কুলের শিক্ষক-কর্মচারীদের জন্য, আর ৫২ কোটি ৯ লাখ ৬২ হাজার ১১২ হাজার টাকা কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য দেওয়া হয়েছে।

এএএইচ/জেএইচ