গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ
গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৩০ শতাংশ।
বুধবার (১৫ এপ্রিল) সকালে ভর্তি পরীক্ষা-সংক্রান্ত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর ‘এ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন। এরমধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ লাখ ২৫ হাজার ৯৩৮ জন এবং অনুপস্থিত ছিলেন ৪০ হাজার ২২৪ জন।
উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ভর্তি যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন ৩৮ হাজার ৮৮ জন, যা মোট উপস্থিত পরীক্ষার্থীর প্রায় ৩০ শতাংশ। অন্যদিকে ৮৭ হাজার ৭৪০ জন পরীক্ষার্থী (৬৯ দশমিক ৫০ শতাংশ) ভর্তি যোগ্যতা অর্জন করতে পারেননি।
এছাড়া বিভিন্ন কারণে ১১০ জনের ফল বাতিল করা হয়েছে, যার মধ্যে বহিষ্কার, রোল নম্বর ভুল, সেট কোডের ত্রুটি ও পরিচয় সংক্রান্ত ত্রুটি-বিচ্যুতি অন্তর্ভুক্ত রয়েছে।
এএএইচ/এমআইএইচএস
সর্বশেষ - শিক্ষা
- ১ ভিকারুননিসার স্কুল শাখায় অনলাইন ক্লাস শুরু বৃহস্পতিবার
- ২ বৃত্তি পরীক্ষা ফেরায় খুশি অভিভাবকরা, ৪ মাস পরে হওয়ায় ক্ষোভ
- ৩ গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ
- ৪ প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: ববি হাজ্জাজ
- ৫ এইচএসসির বাকি দুই মাসেরও কম, রুটিন প্রকাশ না করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা