ভিডিও ENG
  1. Home/
  2. শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তির রিলিজ স্লিপ প্রদান শুরু

প্রকাশিত: ১১:২৯ এএম, ০৮ আগস্ট ২০১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে এলএলবি ১ম পর্ব/পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম/ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/ এমবিএ ইন অ্যাপারেল  মার্চেন্ডাইজিং কোর্সসমূহের রিলিজ স্লিপের অনলাইন আবেদন শুরু হয়েছে।

সোমবার বিকাল ৪টা থেকে শুরু হয়ে আগামী ১৮ আগস্ট রাত ১২টা পর্যন্ত এ আবেদন চলবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd) থেকে পাওয়া যাবে।

মোঃ আমিনুল ইসলাম/এএম/এবিএস