দিনাজপুর শিক্ষাবোর্ডে এক বিষয়ে অকৃতকার্যের হার বেড়েছে
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে এক বিষয়ে অকৃতকার্যের হার বেড়েছে। যা গত বছরের তুলনায় দশমিক ৬৪ শতাংশ বেশি।
প্রকাশিত ফলাফল অনুযায়ী গত বছরের তুলনায় এবার দশমিক ২১ শতাংশ পাসের হার বেড়েছে। তবে এক বিষয়ে অকৃতকার্যের হারও বেড়েছে। এবার এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ১৫.৮৫ শতাংশ। যা ২০১৫ সালে ছিল ১৫.২১ শতাংশ। সংখ্যায় ২০১৫ সালে ছিল ১৩ হাজার ৫৩৭ জন। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৪৪ জনে। যা গতবারের তুলনায় ২ হাজার ৮০৭ জন বেশি।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব আমিনুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, বিষয়টি মনিটরিং করা হচ্ছে। সমস্যা গুলো চিহিৃত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমদাদুল হক মিলন/এফএ/এবিএস
সর্বশেষ - শিক্ষা
- ১ সরিষাকান্দা ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি উদযাপন
- ২ স্কুলে ভর্তিতে ফিরছে পরীক্ষা, লটারি নিয়ে মতভেদ
- ৩ প্রাথমিকের ম্যানেজিং কমিটি ১২ সদস্যের, থাকবেন মেম্বার-কমিশনারও
- ৪ অধ্যাপক মামুন আহমেদকে ইউজিসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
- ৫ ৮ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অব্যাহতি-নতুন নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন