বোর্ড সেরা ঝালকাঠির এনএস কামিল মাদরাসা
ঝালকাঠি এনএস কামিল মাদরাসা প্রতিবছরের ন্যায় এবারও আলিম পরীক্ষার ফলাফলে মাদরাসা বোর্ডের শীর্ষ স্থান অর্জন করেছে।
এখান থেকে এবছর আলিম পরীক্ষায় ২৬৬ জন ছাত্র অংশগ্রহণ করে ১৫৭ জন জিপিএ-৫ পেয়েছে। বাকিরা সবাই এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। এতে জিপিএ-৫ প্রাপ্তির শতকরা হার দাঁড়িয়েছে ৫৯%।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম বলেন, ২০১৩ সনে ১২১ জন এবং ২০১৪ সনে ২৭৪ জন জিপিএ-৫ পাওয়ায় বোর্ডের শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান অধিকার করে এ প্রতিষ্ঠানটি।
মাদরাসাটির পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী হুজুর বলেন, ঝালকাঠি এনএস কামিল মাদরাসার জিপিএ-৫ প্রাপ্তির শতকরা হার ৫৯%, ঢাকা দারুন্নাজাত মাদরাসার ৫৪%, তামীরুল মিল্লাত মাদরাসার ৩৭%।
টপটেন পদ্ধতি না থাকায় এতেই প্রতিয়মান হয় যে বোর্ডের শীর্ষ অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।
আতিকুর রহমান/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ রাজধানীতে নকল ধরায় শিক্ষককে মারধর, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা
- ২ সভাপতির ‘শিক্ষাগত যোগ্যতা’ না রাখার সিদ্ধান্তে ক্ষোভ-অসন্তোষ
- ৩ প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনায় নারীর ক্ষমতায়নের রূপরেখা থাকবে
- ৪ ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না শিক্ষাগত যোগ্যতা!
- ৫ মেন্ডেলিভ পুরস্কারে আবেদন আহ্বান, বিজয়ী পাবেন আড়াই লাখ ডলার