ভিডিও ENG
  1. Home/
  2. শিক্ষা

২য় মেয়াদে বাউবির উপ-উপাচার্য মোকাদ্দেম হোসেন

প্রকাশিত: ১০:৩১ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৬

বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজবিজ্ঞানী ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবির) উপ-উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন।

মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বিশ্ববিদ্যালয় আইনের ১৪ (১) ধারা অনুযায়ী পূর্বের মেয়াদ উত্তীর্ণের পর উপ-উপাচার্য হিসেবে ৪ বছরের জন্য জনস্বার্থে এ নিয়োগ প্রদান করেছেন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিকে এ তথ্য জানিয়েছেন। এরআগে ২৩ সেপ্টেম্বর ২০১২ সালে উপ-উপাচার্য হিসেবে তিনি এ বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।

প্রফেসর ড. মোকাদ্দেম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও নাজুকতা অধ্যয়ন ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্সসহ এমএসএস এবং জনসংখ্যা বিষয়ে এমএসএস ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি নিউজিল্যান্ড এর ম্যাসি বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করেন।

শিক্ষানুরাগী প্রফেসর ড. মোকাদ্দেম হোসেন অসংখ্য প্রকাশনা ও গবেষণা কাজের সঙ্গে জড়িত। এ পর্যন্ত তার বিপুল সংখ্যক প্রকাশনা ও গবেষণা পত্র জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রকাশ পেয়েছে।

তিনি পরিবেশ সমাজবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনার উপর গুরুত্বপূর্ণ পুস্তক রচনা করেছেন। ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন পাবনা জেলায় জন্মগ্রহণ করেন।

আমিনুল ইসলাম/এফএ/পিআর