ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার সময় পরিবর্তন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ ১ অক্টোবর এবং ১৫ অক্টোবরের অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
স্থগিতকৃত বিষয়সমূহের পরীক্ষা ১ অক্টোবরের পরিবর্তে ৫ নভেম্বর এবং ১৫ অক্টোবরের পরীক্ষার পরিবর্তে ৬ নভেম্বর দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) থেকে জানা যাবে।
বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।
আমিনুল ইসলাম/এআরএ/এবিএস
সর্বশেষ - শিক্ষা
- ১ ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু বৃহস্পতিবার, নিয়মে কড়াকড়ি
- ২ এসএসসিতে বাড়তি নম্বর দিলে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
- ৩ অটোপাস দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির ওপর হামলার অভিযোগ
- ৪ ঢাকায় মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা, অংশ নিলো ৩৪০০ শিক্ষার্থী
- ৫ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস ‘আপাতত’ বাড়ছে না