বাউবির এসএসসি পরীক্ষা শুরু শুক্রবার
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুক্রবার থেকে শুরু হচ্ছে। এ বছর এসএসসি পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে মোট ১ লাখ ৩ হাজার ৭ শত ৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
এর মধ্যে ৬২ হাজার ২৮৪ জন ছাত্র এবং ৪১ হাজার ৫১৪ জন ছাত্রী। সারাদেশে ৩৯০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুক্রবার ও শনিবার দিনগুলোতে সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে এবং ৯ ডিসেম্বর শুক্রবার এ পরীক্ষা শেষ হবে।
বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম-পরিচালক মো. আবুল কাসেম শিখদার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে ওই পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নেয়া হয়েছে।
আমিনুল ইসলাম/এআরএ/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ ঢাকায় মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা, অংশ নিলো ৩৪০০ শিক্ষার্থী
- ২ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস ‘আপাতত’ বাড়ছে না
- ৩ অনলাইন-অফলাইনে ক্লাসের সিদ্ধান্তের বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- ৪ অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে মন্ত্রিসভা বৈঠকে
- ৫ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক নুরুল ইসলামের যোগদান