স্নাতক ভর্তির ২য় মেধা তালিকা প্রকাশ ১৭ নভেম্বর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও ২য় মেধা তালিকা (১৭ নভেম্বর) বৃহস্পতিবার প্রকাশ করা হবে।
এসএমএস’র মাধ্যমে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে যেকোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে (nu<space>athn<space>roll no লিখে 16222 নম্বরে এসএমএস পাঠালে ফল জানা যাবে।
রাত ৯টায় এ ওয়েব সাইট (www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd) থেকে ফল পাওয়া যাবে। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস ১৫ নভেম্বর ২০১৬ তারিখ থেকে শুরু হয়েছে।
এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে।
মো. আমিনুল ইসলাম/এএম/এবিএস
সর্বশেষ - শিক্ষা
- ১ ঢাকায় মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা, অংশ নিলো ৩৪০০ শিক্ষার্থী
- ২ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস ‘আপাতত’ বাড়ছে না
- ৩ অনলাইন-অফলাইনে ক্লাসের সিদ্ধান্তের বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- ৪ অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে মন্ত্রিসভা বৈঠকে
- ৫ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক নুরুল ইসলামের যোগদান