অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু ১৭ ডিসেম্বর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের চতুর্থ বর্ষের অনার্স বিএ, বিএসএস, বিবিএ ও বিএসসি পরীক্ষা আগামী ১৭ ডিসেম্বর শুরু হবে।
রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চতুর্থ বর্ষের এ পরীক্ষা ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ১টা থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd.info/part4) থেকে জানা যাবে।
অন্যদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে এলএলবি ১ম পর্ব ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড অনলাইনের মাধ্যমে ১৬ নভেম্বর থেকে দেয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions/regicard) থেকে লিঙ্কে প্রবেশ করে (College login G Click) করতে হবে College Profile যাবে এর Notification link থেকে প্রাপ্ত User Name ও Password ব্যবহার করে রেজিস্ট্রেশন কার্ড download করে সংগ্রহ করা যাবে।
আমিনুল ইসলাম/এআরএ/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ ঢাকায় মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা, অংশ নিলো ৩৪০০ শিক্ষার্থী
- ২ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস ‘আপাতত’ বাড়ছে না
- ৩ অনলাইন-অফলাইনে ক্লাসের সিদ্ধান্তের বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- ৪ অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে মন্ত্রিসভা বৈঠকে
- ৫ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক নুরুল ইসলামের যোগদান