স্নাতক রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ ১২ ডিসেম্বর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের মেধা তালিকা ১২ ডিসেম্বর প্রকাশ করা হবে।
ফলাফল SMS এর মাধ্যমে বিকেল ৪টা থেকে যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে (nu<space>athn<space>roll no. লিখে 16222 নম্বরে মেসেজ Send করলে ফল জানা যাবে। এছাড়া রাত ৯টায় ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions অথবা (admissions.nu.edu.bd) থেকে ফল পাওয়া যাবে। রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান প্রাপ্ত প্রার্থীদের বিষয় পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে।
বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস ১৫ নভেম্বর থেকে শুরু হয়েছে।
আমিনুল ইসলাম/এআরএ/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ ঢাকায় মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা, অংশ নিলো ৩৪০০ শিক্ষার্থী
- ২ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস ‘আপাতত’ বাড়ছে না
- ৩ অনলাইন-অফলাইনে ক্লাসের সিদ্ধান্তের বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- ৪ অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে মন্ত্রিসভা বৈঠকে
- ৫ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক নুরুল ইসলামের যোগদান