কুমিল্লায় জেএসসির ১৩ হাজার শিক্ষার্থীর ফল পুনঃনিরীক্ষণের আবেদন
কুমিল্লা শিক্ষাবোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা-২০১৮ এর ফল পুনঃনিরীক্ষণের জন্য ১২ হাজার ৮৫৩ জন আবেদন করেছে। এর মধ্যে ইংরেজি বিষয়ে সবচেয়ে বেশি ২ হাজার ৯০৪ জন। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে আবেদন করেছে ২ হাজার ৫৬০ জন আর গণিত বিষয়ে আবেদন করেছে ২ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী।
গত ২৫ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ফল পুনঃনিরীক্ষণের এসব আবেদন গ্রহণ করা হয়।
কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম জানান, আগামী ২৪ জানুয়ারি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হবে।
জানা যায়, কুমিল্লা শিক্ষাবোর্ডে এবার জেএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার বাড়লেও উল্লেখযোগ্য সংখ্যক জিপিএ-৫ এর সংখ্যা কমেছে। চতুর্থ বিষয়ের নম্বর যোগ না হওয়ায় এবার জিপিএ-৫ কমেছে বলে জানান শিক্ষা বিশ্লেষকরা।
২০১৮ সালে কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ৬টি জেলার ১৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২ লাখ ৯২ হাজার ৮১১ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে উত্তীর্ণ হয় ২ লাখ ৫৪ হাজার ৭২৫ জন শিক্ষার্থী। যার শতকরা পাসের হার ৮৬.৯৯ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৪২ জন। ২০১৭ সালে কুমিল্লা শিক্ষাবোর্ডের পাসের হার ছিলো ৬২.৮৩ শতাংশ।
কামাল উদ্দিন/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ রাজধানীতে নকল ধরায় শিক্ষককে মারধর, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা
- ২ সভাপতির ‘শিক্ষাগত যোগ্যতা’ না রাখার সিদ্ধান্তে ক্ষোভ-অসন্তোষ
- ৩ প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনায় নারীর ক্ষমতায়নের রূপরেখা থাকবে
- ৪ ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না শিক্ষাগত যোগ্যতা!
- ৫ মেন্ডেলিভ পুরস্কারে আবেদন আহ্বান, বিজয়ী পাবেন আড়াই লাখ ডলার