বুলবুলের কারণে সোমবারের জেএসসি-জেডিসি পরীক্ষাও পেছাল
ফাইল ছবি
ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আগামী সোমবার ১১ তারিখ অনুষ্ঠিতব্য জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওইদিন জেএসসির বিজ্ঞান ও জেডিসির ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
স্থগিত হওয়া জেএসসি পরীক্ষাটি আগামী ১৩ নভেম্বর ও জেডিসি পরীক্ষা ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল মন্ত্রণালয়ের সিদ্ধান্তক্রমে আজকের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করে।
স্থগিত হওয়া শনিবারের জেএসসি পরীক্ষাটি আগামী ১২ নভেম্বর ও জেডিসি পরীক্ষা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এমএইচএম/এসএইচএস/এমএস
সর্বশেষ - শিক্ষা
- ১ মেন্ডেলিভ পুরস্কারে আবেদন আহ্বান, বিজয়ী পাবেন আড়াই লাখ ডলার
- ২ আমরা প্রতীক্ষায় আছি, গ্রামীণ ইউনিভার্সিটি শিক্ষাব্যবস্থায় অবদান রাখবে
- ৩ ১৮০ দিনের কর্মসূচিতে শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ নেবো: শিক্ষামন্ত্রী
- ৪ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও সব ফাজিল-কামিল মাদরাসা বন্ধ ঘোষণা
- ৫ গবেষণায় চুরি ঠেকাতে ‘অভিন্ন’ নীতিমালা করছে ইউজিসি