পিএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন মন্ত্রী
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার (পিএসসি) প্রথম দিন রাজধানীর মতিঝিলের আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জাগো নিউজকে বলেন, আগামীকাল রোববার বেলা ১১টায় ইংরেজি পরীক্ষা মধ্য দিয়ে পিএসসি শুরু হতে যাচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান মতিঝিলের কাঁচাবাজার সংলগ্ন আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করবেন।
এছাড়াও আরো কয়েকটি কেন্দ্র পরিদর্শণের পরিকল্পনা রয়েছে। তবে তা গোপন রাখা হচ্ছে।
এনএম/জেডএইচ
সর্বশেষ - শিক্ষা
- ১ এবার ঈদের আগেই কি এমপিওভুক্ত শিক্ষকরা বোনাস পাবেন?
- ২ বাধ্যতামূলক হলো শিক্ষকদের ৫৬ দিনের বুনিয়াদি প্রশিক্ষণ
- ৩ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ পর্যালোচনা করবে সরকার
- ৪ প্রাথমিকের স্থগিত বৃত্তি পরীক্ষা হবে এ বছর, থাকবে কিন্ডারগার্টেনও
- ৫ শিক্ষার্থীদের সন্ধ্যার পর ঘোরাঘুরি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী