পিএসসির স্থগিত বাংলা পরীক্ষা সোমবার
জামায়াতে ইসলামীর হরতালরের কারণে স্থগিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি) আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত পরীক্ষা চলবে। এ পরীক্ষার মধ্যদিয়ে শেষ হবে এবারের পিএসসি পরীক্ষা।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর করার প্রতিবাদে গত সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে দলটি। ওই দিন প্রাথমিক ও এবতেদায়িতে বাংলা পরীক্ষার তারিখ নির্ধারিত ছিল।
৩২ লাখ কেমালমতী পরীক্ষার্থীর নিরাপত্তার কথা চিন্তা করে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয় ওই দিনের পরীক্ষা স্থগিত করে।
এনএম/জেডএইচ/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ এবার ঈদের আগেই কি এমপিওভুক্ত শিক্ষকরা বোনাস পাবেন?
- ২ বাধ্যতামূলক হলো শিক্ষকদের ৫৬ দিনের বুনিয়াদি প্রশিক্ষণ
- ৩ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ পর্যালোচনা করবে সরকার
- ৪ প্রাথমিকের স্থগিত বৃত্তি পরীক্ষা হবে এ বছর, থাকবে কিন্ডারগার্টেনও
- ৫ শিক্ষার্থীদের সন্ধ্যার পর ঘোরাঘুরি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী