এমপিওভুক্ত শিক্ষকদের নভেম্বরের চেক হস্তান্তর
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের নভেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশের টাকার চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার সরকারি চারটি ব্যাংকের মাধ্যমে এ চেক হস্তান্তর করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
মাউশি সূত্র জানায়, এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় কর্মরত শিক্ষকদের নভেম্বর মাসের বেতন-ভাতা ১২টি চেকের মাধ্যমে অগ্রণী জনতা, রূপালী ও সোনালী ব্যাংকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে শিক্ষক-কর্মচারীগণ তাদের স্ব-স্ব ব্যাংক একাউন্ট নম্বরের মাধ্যমে টাকা তুলতে পারবেন।
উল্লেখ্য, গত অক্টোবর মাসের বেতন-ভাতার এমপিও কপি/ভাউচার সংশ্লিষ্ট ব্যাংকে নির্ধারিত সময়ের মধ্যে না পৌঁছানোর কারণে অথবা অন্য কোন কারণে যে সকল প্রতিষ্ঠান বেতন-ভাতাদি উত্তোলন করতে পারেনি সে সকল প্রতিষ্ঠান উক্ত তারিখের মধ্যে টাকা তুলতে পারবেন।
এনএম/এসকেডি/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ এবার ঈদের আগেই কি এমপিওভুক্ত শিক্ষকরা বোনাস পাবেন?
- ২ বাধ্যতামূলক হলো শিক্ষকদের ৫৬ দিনের বুনিয়াদি প্রশিক্ষণ
- ৩ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ পর্যালোচনা করবে সরকার
- ৪ প্রাথমিকের স্থগিত বৃত্তি পরীক্ষা হবে এ বছর, থাকবে কিন্ডারগার্টেনও
- ৫ শিক্ষার্থীদের সন্ধ্যার পর ঘোরাঘুরি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী