জেএসসি-পিএসসির ফল জানা যাবে মোবাইল ও ইন্টারনেটে
পঞ্চম ও অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে। প্রকাশিত ফল মোবাইল ফোনে এসএমএস এবং ইন্টারনেট থেকে জানতে পারবেন শিক্ষার্থীরা।
প্রাথমিক সমাপনী ( পিএসসি)ও ইবতেদায়ির ফল প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (www.teletalk.com.bd) পাওয়া যাবে।
এছাড়াও যেকোনো মোবাইল থেকে DPE লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করেও প্রাথমিকের ফল জানা যাবে। ইবতেদায়ির ফল পেতে EBT লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
জেএসসি-জেডিসির ফল পেতে www.educationboardresults.gov.bd ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ভিজিট করতে হবে। JSC/JDC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে এসএম করলেও ফল জানা যাবে।
এনএম/এএইচ/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ রাজধানীতে নকল ধরায় শিক্ষককে মারধর, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা
- ২ সভাপতির ‘শিক্ষাগত যোগ্যতা’ না রাখার সিদ্ধান্তে ক্ষোভ-অসন্তোষ
- ৩ প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনায় নারীর ক্ষমতায়নের রূপরেখা থাকবে
- ৪ ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না শিক্ষাগত যোগ্যতা!
- ৫ মেন্ডেলিভ পুরস্কারে আবেদন আহ্বান, বিজয়ী পাবেন আড়াই লাখ ডলার