মনিপুর উচ্চ বিদ্যালয়ে পিএসসি ও জেএসসিতে পাসের হার শতভাগ
ফাইল ছবি
রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) ফলাফলে পাসের হার শতভাগ। বিদ্যালয়ের অধ্যক্ষ ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ফরহাদ হোসেন জানান, পিএসসি পরীক্ষায় এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ হাজার ৭৮৩ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩৪ জন। জেএসসি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার ৯৯৪ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৫৯৩ জন।
অধ্যক্ষ আরো জানান, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় শতভাগ পাস সম্ভব হয়েছে। আগামীতে আমাদের এই ধারা অব্যাহত থাকবে তিনি আশা প্রকাশ করেন।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। এছাড়া ফলাফল অনুযায়ী পরীক্ষার্থী মাঝে পুরস্কার বিতরণ করা হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যালয়ের গর্ভানিং বোর্ডে সভাপতি ও ঢাকা-১৫ আসনের এমপি কামাল আহমেদ মজুমদার।
জেইউ/জেডএইচ/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না শিক্ষাগত যোগ্যতা!
- ২ মেন্ডেলিভ পুরস্কারে আবেদন আহ্বান, বিজয়ী পাবেন আড়াই লাখ ডলার
- ৩ আমরা প্রতীক্ষায় আছি, গ্রামীণ ইউনিভার্সিটি শিক্ষাব্যবস্থায় অবদান রাখবে
- ৪ ১৮০ দিনের কর্মসূচিতে শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ নেবো: শিক্ষামন্ত্রী
- ৫ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও সব ফাজিল-কামিল মাদরাসা বন্ধ ঘোষণা