পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ‘বই বিতরণ উৎসব’
পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ (আই ই আর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়)- ‘বই বিতরণ উৎসব-২০১৬’ অনুষ্ঠিত হয়েছে। রোববার পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের মাঠে এ বই উৎসবের সূচনা করেন প্রধান অতিথি হিসেবে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এবং অতিথি হিসেবে পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন স্কুলের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি রহমান পর্বত এবং সঞ্চালনা করেন স্কুলের প্রধান শিক্ষক মো. মনির হোসেন। এসময় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এসএম/এসএইচএস/আরআইপি
সর্বশেষ - শিক্ষা
- ১ ঘোষণার তিন বছরেও ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ জোটেনি ১৭৮ শিক্ষার্থীর
- ২ সরিষাকান্দা ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি উদযাপন
- ৩ স্কুলে ভর্তিতে ফিরছে পরীক্ষা, লটারি নিয়ে মতভেদ
- ৪ প্রাথমিকের ম্যানেজিং কমিটি ১২ সদস্যের, থাকবেন মেম্বার-কমিশনারও
- ৫ অধ্যাপক মামুন আহমেদকে ইউজিসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি