স্নাতকে ভর্তি নিশ্চয়নের সময় বৃদ্ধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ভর্তি নিশ্চয়নের সময় বৃদ্ধি করা হয়েছে। ভর্তি নিশ্চয়ন ২৬ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত করা যাবে।
এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে।
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্র এ তথ্য জানিয়েছে।
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি
সর্বশেষ - শিক্ষা
- ১ মেন্ডেলিভ পুরস্কারে আবেদন আহ্বান, বিজয়ী পাবেন আড়াই লাখ ডলার
- ২ আমরা প্রতীক্ষায় আছি, গ্রামীণ ইউনিভার্সিটি শিক্ষাব্যবস্থায় অবদান রাখবে
- ৩ ১৮০ দিনের কর্মসূচিতে শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ নেবো: শিক্ষামন্ত্রী
- ৪ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও সব ফাজিল-কামিল মাদরাসা বন্ধ ঘোষণা
- ৫ গবেষণায় চুরি ঠেকাতে ‘অভিন্ন’ নীতিমালা করছে ইউজিসি