জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য আগামীকাল মঙ্গলবারের (২৫ অক্টোবর) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য শুধুমাত্র ২৫ অক্টোবরের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলো। স্থগিত এ সব পরীক্ষার সংশোধিত সময়সূচি সংশ্লিষ্ট সবাইকে শিগগির জানানো হবে।
এ সব পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
এমএইচএম/জেএইচ/এমএস
সর্বশেষ - শিক্ষা
- ১ ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না শিক্ষাগত যোগ্যতা!
- ২ মেন্ডেলিভ পুরস্কারে আবেদন আহ্বান, বিজয়ী পাবেন আড়াই লাখ ডলার
- ৩ আমরা প্রতীক্ষায় আছি, গ্রামীণ ইউনিভার্সিটি শিক্ষাব্যবস্থায় অবদান রাখবে
- ৪ ১৮০ দিনের কর্মসূচিতে শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ নেবো: শিক্ষামন্ত্রী
- ৫ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও সব ফাজিল-কামিল মাদরাসা বন্ধ ঘোষণা